সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিশ্বকাপ শুধু শিরোপা জয়ের লড়াই নয়, এটি ফুটবলারদের জন্য নিজেদের সামর্থ্য, প্রতিভা ও বাজারমূল্য তুলে ধরার অন্যতম বড় মঞ্চ। আগামী বছর যুক্তরাষ্ট্র,কানাডা ও মেক্সিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশ্ব ফুটবলের তরুণ তারকারা। CIES ফুটবল অবজারভেটরি এবং ফুটবল বাজার বিশ্লেষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, কম বয়সী খেলোয়াড়দের বাজারমূল্য বর্তমানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বয়স যত কম, সম্ভাবনা ও বাজারমূল্যের দিক থেকে ততই এগিয়ে থাকছেন নতুন প্রজন্মের এই ফুটবলাররা।

সবচেয়ে মূল্যবান ফুটবলারদের তালিকার শীর্ষে রয়েছেন স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামাল। ২০ বছর পূর্ণ হওয়ার আগেই বার্সেলোনার এই উইঙ্গারের বাজারমূল্য ইতিমধ্যে ৪০১ মিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকার সমান। এর মাধ্যমে বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারের মর্যাদা ধরে রেখেছেন তিনি। একই বয়সসীমার অন্যান্য খেলোয়াড়দের তুলনায় তার বাজারমূল্যও সবচেয়ে বেশি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হল্যান্ড, যিনি ধারাবাহিক গোল করার দক্ষতার কারণে বিশ্বজুড়ে গোলমেশিন হিসেবে পরিচিত। অন্যদিকে ২৭ বছর বয়স পেরিয়েও বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের কাতারে নিজের অবস্থান ধরে রেখেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সবচেয়ে দামি ১০ ফুটবলারের তালিকায় ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আধিপত্য স্পষ্ট। তালিকায় Real Madrid-এর তিনজন, FC Barcelona-এর দুজন এবং Paris Saint-Germain-এর দুজন ফুটবলার জায়গা করে নিয়েছে।

একনজরে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার তালিকা:

১০. পেদ্রি (বার্সেলোনা) – ১৫২.০৫ মিলিয়ন ডলার

৯. আরদা গুলের (রিয়াল মাদ্রিদ) – ১৫২.৪৩ মিলিয়ন ডলার

৮. জোয়াও নেভেস (পিএসজি) – ১৫২.৭৮ মিলিয়ন ডলার

৭. দেজিরে দুয়ে (পিএসজি) – ১৫৭.৩৪ মিলিয়ন ডলার

৬. ফ্লোরিয়ান ভাইর্টস (লিভারপুল) – ১৫৮.৭৬ মিলিয়ন ডলার

৫. মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ) – ১৬০.১০ মিলিয়ন ডলার

৪. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) – ১৭৯.০৮ মিলিয়ন ডলার

৩. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) – ২৩৫.২৩ মিলিয়ন ডলার

২. আরলিং হল্যান্ড (ম্যানচেস্টার সিটি) – ২৯৮.৩৭ মিলিয়ন ডলার

১. লামিনে ইয়ামাল (বার্সেলোনা) – ৪০১.৩১ মিলিয়ন ডলার।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর