সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসানকে ফের দেখা যেতে পারে। সাকিবের জন্য দলের দরজা খোলা রয়েছে। এখন দল নির্বাচনের সময় তিনি নির্বাচকদের বিবেচনাতে থাকবেন বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) বোর্ডসভা শেষে বিসিবি পরিচালক আমজাদ হোসেন সাংবাদিকদের এই কথা বলেছেন।

তিনি জানান, যদি ফিট থাকে তাহলে জাতীয় দলের জন্য সাকিবকে বিবেচনাতে নিতে প্রস্তুত নির্বাচকেরা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ডরুমে হওয়া এই সভাতে আলোচনার কেন্দ্রে ছিল সাকিবের বর্তমান অবস্থা ebo6 ফর্ম। জাতীয় দলে সাকিবকে ফেরার আলোচনার পাশাপাশি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও তাকে ফেরানোর বিষয়টি বিবেচনাতে আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর