বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য গতকাল (১৭ জানুয়ারি) বাংলাদেশে এসেছে আইসিসির প্রতিনিধিদল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধির সাথে বৈঠক শেষেও নিজেদের অবস্থানে অনড় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইসিসির প্রতিনিধির সাথে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক সম্পন্ন হয়। এ বৈঠক শেষে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় অবস্থানে থাকার কথা জানায় বিসিবি। যেটি আমলে নিয়ে দ্রুত বোর্ড সভা করে সিদ্ধান্ত জানাবেন আইসিসি।
বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, নিজেদের অবস্থান হতে একটুও সরবে না বিসিবি। বিপিএলের ম্যাচ দেখতে এসে মিঠু বলেন, ‘ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের সাথেও হয়তো হবে (আইসিসির প্রতিনিধিদলের)। আমাদের অবস্থান সম্পূর্ণ পরিষ্কার।
তিনি আরো বলেন, আমাদের বোর্ড, সরকার—সকলেই আমরা মনে করি আমাদের দল সেখানে নিরাপদ না। শুধু খেলোয়াড়ই নয়, বরং সমর্থক ও সাংবাদিকরাও। এই বিষয়েই আলাপ হবে। সভাপতি নিজেই এই বিষয় সামলাচ্ছেন। দেখা যাক সামনে কী হয়!
স্বাধীনতার বার্তা / মেবি
