বাংলাদেশ বিশ্বকাপ খেলার জন্য ভারতে না গেলে অন্য দল অন্তর্ভুক্ত করবে আইসিসি
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬কে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানায়, বাংলাদেশ যদি ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে তার অবস্থান ধরে রাখে, তাহলে টুর্নামেন্ট হতে বাংলাদেশকে বাদ দিয়ে অপর একটি দলকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
এই বিষয়টি নিয়ে আইসিসি বোর্ডে ভোটাভুটি হয়েছে বলেও জানা যায়। সেখানে বোর্ডের অধিকাংশ সদস্যই বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে মত প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিসিবিকে আরো একদিন সময় দেয় আইসিসি। এ সময়ের মাঝে ভারতে গিয়ে খেলার বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান আইসিসিকে জানাতে হবে।
আইসিসি আরো চেয়েছে বিসিবি যেন বাংলাদেশ সরকারের সাথেও এই বিষয়টি পরিষ্কারভাবে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়। নির্ধারিত সময়ের মাঝে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
এইদিকে বাংলাদেশকে সরিয়ে দিলে কোন দল বিশ্বকাপে সুযোগ পেতে পারে, সেটি নিয়েও চলছে আলোচনা। ক্রিকইনফো বলেছেন, সে ক্ষেত্রে গ্রুপ সি তে বাংলাদেশের জায়গাতে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
