সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আগামীকাল বুধবার শুরু হতে যাচ্ছে ১৬তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। গাজীপুরের টঙ্গী আর্চারি প্রশিক্ষণ একাডেমিতে এই প্রতিযোগিতা চলমান থাকবে ২৪ জানুয়ারি অবধি। এইবারের চ্যাম্পিয়নশিপে মোট ৭১টি দল অংশ নিবে। পদকের জন্য লড়াই করবে ২১০ প্রতিযোগী। এর মাঝে রিকার্ভ ডিভিশনে পুরুষ ১০৫, নারী ৫৪ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ২৭ জন ও ২৪ জন নারী প্রতিযোগী আছে। রিকার্ভ ডিভিশনে পুরুষ একক ও দলীয়, নারী একক ও দলীয় ও মিশ্র দলীয় ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

কম্পাউন্ড ডিভিশনে পুরুষ একক ও দলীয়, নারী একক ও দলীয় ও মিশ্র দলীয় ইভেন্ট আছে। প্রতিযোগিতাতে মোট পদক হচ্ছে ৬০টি। এর মাঝে ১০টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর