স্বর্ণের দামে ফের রেকর্ড
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এইবার প্রতি ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা নির্ধারণ করে সংগঠনটি। এটি হচ্ছে এই দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম।
বুধবার (২১ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
আজ (২২ জানুয়ারি) হতেই নতুন এই দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। যার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনাতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সাথে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট ও বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যুনতম মজুরি অবশ্যই যোগ করতে হবে। কিন্তু গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরি ভিন্ন হতে পারে।
এর পূর্বে, মঙ্গলবার (২০ জানুয়ারি) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করেছে বাজুস।
স্বাধীনতার বার্তা / মেবি
