সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দেশের বাজারে পুনরায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি করে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৪১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ (২৮ ফেব্রুয়ারি) একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি। নতুন এই দাম আজ (২৮ ফেব্রুয়ারি) হতেই কার্যকর করা হবে।

এতে বলা হয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম ফের বেড়েছে যার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনাতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন দাম অনুসারে, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে ২ লাখ ৬৫ হাজার ৪২৩ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৩ হাজার ৩৫০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ১৩২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর