কমে গেলো স্বর্ণের দাম
এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এইবার প্রতি ভরিতে প্রায় ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়। আজ (১৮ ফেব্রুয়ারি) সকালে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠণটি। আজ (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা হতেই নতুন এই দাম কার্যকর করা হবে।এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। যার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনাতে রেখে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন দাম অনুসারে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
