হিলি স্থলবন্দরে ভারত হতে চাল আমদানি শুরু
এক মাস ২০ দিন যাবত বন্ধ থাকার পরে আজ হতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত হতে ফের চাল আমদানি শুরু। আজ (২১ জানুয়ারি) দুপুর বেলা চাল বোঝাইকৃত দুইটি ট্রাক ভারত হতে বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরে ফের চাল আমদানি শুরু হয়েছে।
হিলি স্থলবন্দরের ডিপি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান দুটি ট্রাকে ৭৭ টন ৬শ' ৩৬ কেজি চাল আমদানি করা হয়েছে। বেশ কিছুদিন বন্ধের পরে আবারো চাল আমদানি শুরু হওয়ার কারণে বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চ্যলতা ফিরে এসেছে।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে ঊর্ধ্বমুখী চালের দাম নিয়ন্ত্রণে আনার জন্য গত রবিবার (১৮ জানুয়ারি) ২৩২ জন আমদানিকারককে ২ লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।
আমদানির সব প্রক্রিয়া শেষে আজ দুপুর হতে হিলি বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। আমদানি পুরোদমে শুরু হলে চালের দাম কেজি প্রতি ৪ হতে ৫ টাকা হ্রাস পাবে বলে মনে করেছেন আমদানিকারকরা।
স্বাধীনতার বার্তা / মেবি
