ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কত এলো
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২৪৭ কোটি ৮০ লাখ কিংবা ২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার। এ হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স। গতকাল (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে মোট ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের এই একই সময়ে রেমিট্যান্স এসেছিল মোট ১৯৩ কোটি ডলার। অর্থাৎ মাত্র এক বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে, যেটি প্রায় ২২ দশমিক ৫০ শতাংশ।
স্বাধীনতার বার্তা / মেবি
