একনেক সভাতে প্রায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভাতে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়। রবিবার (২৫ জানুয়ারি) সকাল বেলা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ৬টি ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প হচ্ছে ৫টি।
এরই মাঝে সরকারের নিজস্ব অর্থায়ন হচ্ছে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা।
পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অন্তবর্তী সরকার খুব বেশি একটা নতুন প্রকল্প হাতে নেয়নি। তিনি আরো জানিয়েছেন, পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ২৫ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এর আওতাতে অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা, ও রুশ জনবলের আবাসন বৃদ্ধি করা হবে।
তিনি আরো জানিয়েছেন, রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল এবং পরিষ্কার বায়ু প্রকল্প অনুমোদন পায়। মেয়াদ বৃদ্ধি পেয়েছে, চট্টগ্রামের লালখান বাজার-বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে এবং দোহাজারী-ঘুমধুম রেলপথ প্রকল্পের।
স্বাধীনতার বার্তা / মেবি
