সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য বাড়ানো হয়েছে প্রায় ১ হাজার ৫৭৪ টাকা। এতে করে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর দ্বারা অতীতের সকল রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

গতকাল রবিবার (২৫ জানুয়ারি) রাতে একটি বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এই বিষয়টি জানিয়েছে বাজুস।

সোমবার (২৬ জানুয়ারি) হতেই নতুন দর কার্যকর করা হবে।

নতুন দাম অনুসারে, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানায় বাজুস।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর