সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ঈদের পূর্বে দেশের বাজারে আরও এক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করে সংগঠনটি।আজ (১৯ মার্চ) সকালে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা হতেই কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পেয়েছে। যার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনাতে রেখে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন দাম অনুসারে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর