বর্তমানে দেশের রিজার্ভ কত
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
গতকাল (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, ৯ ফেব্রুয়ারি অবধি দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ এসে দাঁড়িয়েছে প্রায় ২৯ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার।
এর পূর্বে, গত ২ ফেব্রুয়ারি অবধি দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল প্রায় ২৮ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
এইদিকে বাংলাদেশ ব্যাংক জানায় যে, ফেব্রুয়ারি মাসের প্রথম ৮ দিনের মাঝেই দেশে রেমিট্যান্স এসেছে মোট ১০৩ কোটি ২০ লাখ কিংবা ১.০৩ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর এই একই সময়ের তুলনাতে যেটির পরিমাণ প্রায় ৫৪ শতাংশ অধিক।
স্বাধীনতার বার্তা / মেবি
