সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দেশের সর্বমোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ হাজার ২২১ দশমিক ৭৮ মিলিয়ন অথবা ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, ১৬ মার্চ অবধি দেশের গ্রস রিজার্ভের পরিমাণ এসে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ দাঁড়ায় ২৯ হাজার ৫২৮ দশমিক ১৬ মিলিয়ন অথবা ২৯ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলারে।

এর পূর্বে, গত ১১ মার্চ অবধি দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল প্রায় ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর