আবারো বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা অবধি বেড়েছে। বর্তমানে এক ভরি স্বর্ণের দাম হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা।
সোমবার (১৯ জানুয়ারি) বাজুসের একটি বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ (মঙ্গলবার) হতে কার্যকর হবে।
নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়।
স্বর্ণের দামের সাথে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়।
সংগঠনটি জানায়, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ার কারণে স্থানীয় বাজারে দাম বেড়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
