সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরানের উপর যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি অবরোধ আরোপ করার প্রস্তুতি নিচ্ছে এরূপ খবরে বিশ্ববাজারে বৃদ্ধি পেয়েছে তেলের দাম। গতকাল (২৯ এপ্রিল) ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি ১২২ ডলার ছাড়িয়ে গেছে, যেটি ২০২২ সালের পর সর্বোচ্চ দাম।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়া ও বেশ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকার কারণে তেলের দামে এই উর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। একদিনে অন্তত ১০ শতাংশ বৃদ্ধির কারণে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম যুদ্ধ শুরুর পরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এটি ১২২ ডলার ছাড়িয়ে যাওয়ার পরে অন্তত ১২০ ডলারে স্থির হয়েছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরে ব্রেন্ট তেলের দাম আর কখনো ১২০ ডলারের সীমা অতিক্রম করেনি।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরানকে চাপে ফেলার জন্য দেশটির বন্দরগুলোতে চলমান অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দেন ট্রাম্প। এর জবাবে ইরান জানায়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করাতে বাধা দিয়ে যাবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর