সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গতকাল রাজধানীসহ দেশের নানা এলাকাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিট ৪৭ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।ইএমএসসি ওয়েবসাইট অনুসারে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্র ছিল ৫ দশমিক ১। এটির উৎপত্তিস্থল হচ্ছে মিয়ানমার। এই ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ হতে এটির গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।

এটির উৎপত্তিস্থল হলো মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর হতে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ও মাওলাইক শহর হতে আনুমানিক ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। 

প্রাথমিকভাবে কোনো রকম ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কিন্তু এই কম্পন অনুভূত হওয়ার কারণে রাজধানীসহ নানা এলাকাতে মানুষ ঘরবাড়ি হতে বেরিয়ে আসেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর