সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পবিত্র মাহে রমজান মাসের প্রথম দিনেই সারাদেশে নিত্যপণ্যের বাজার বেশ চড়া। গেল সপ্তাহের তুলনাতে আজ (১৯ ফেব্রুয়ারি) সকাল হতেই প্রতিটি পণ্যই বিক্রি করা হচ্ছে অধিক দামে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে প্রায় দ্বিগুণেরও অধিক।সপ্তাহখানেক পূর্বে ৪০ টাকার হালি লেবু বর্তমানে স্থানভেদে বিক্রি হচ্ছে ১২০ হতে ১৪০ টাকা করে। দেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৫২ হতে ৭০ টাকা দরে। বেগুন, কাঁচা মরিচ ও শসার মূল্যও ছাড়িয়ে গেছে শতকের ঘর। ছোলা মানভেদে বিক্রি করা হচ্ছে ৭০ হতে ৯০ টাকা করে। ৩০০ টাকার নিচে মিলছে না ইফতারের অন্যতম প্রধান উপাদান খেজুর। ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে ১৯০ হতে ২০০ টাকা কেজি দরে। গরুর মাংসের দাম বেশ ঊর্ধ্বমুখী। অপরদিকে, বিক্রেতাদের দাবি হচ্ছে, রমজানে এইসব পণ্যের চাহিদা থাকে বেশ। যার ফলে সে তুলনাতে সরবরাহ না থাকার কারণে দাম কিছুটা বেড়ে গেছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর