সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাতে এই রিট দায়ের করেছেন। এর পূর্বে ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখার জন্য সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

এতে বলা হয়েছে, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশে স্বাধীনতার পরে হতে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে— এটিই আইন, প্রথা ও নীতি ওইভাবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ রাখা হয়। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের বিতর্কিত সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক।

এতে আরো বলা হয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখার জন্য কষ্টের সম্মুখীন হয়। এতে করে রোজা রাখার অভ্যাস হতে দূরে থাকার সম্ভাবনা দেখা দেয়, যেটি ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এছাড়াও, রমজান মাসে স্কুল চালু রাখা হলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে করে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়, যেটি কারও কাম্য নয়। নোটিশের জবাব না পাওয়ার কারণে এই রিট দায়ের করা হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর