সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জ্বালানি সাশ্রয় করার জন্য রাজধানীসহ দেশের সকল দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মাঝে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আজ (২ এপ্রিল) একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভাতে আন্তর্জাতিক জ্বালানি সংকটের জন্য বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার জন্য সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মাঝে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কিন্তু হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে বলেও জানায় ব্যবসায়ী মালিক সমিতি।

এর পূর্বে গত ১৫ মার্চ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতাসহ নানা মার্কেটের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার শর্তে ৪০ শতাংশ আলোকসজ্জা হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা।

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস, সাপ্তাহিক ছুটি বাড়ানো, হোম অফিসসহ বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথাও ভাবছে সরকার।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর