সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফের দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট ও এর আশেপাশের এলাকা।

আজ (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় ৪ দশমিক ১। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে এ ভূমিকম্পের উৎপত্তি বলে জানায় ইএমএসসি।

আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানায়, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল হচ্ছে ঢাকা হতে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সিলেটের ছাতকে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ হতে ৬২৬ কিলোমিটার।

এখনো পর্যন্ত কোনো রকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

স্বাধীনতার বার্তা / মেবি 

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর