সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলী বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকার চাপরাশি বাড়ির মো.শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), একই ওয়ার্ডের মানিক হুজুর বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) ও নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর এলাকার পণ্ডিত বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।

পুলিশ জানায়, লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলীর বাড়ির আবুল খায়েরের বসতভিটায় অবৈধভাবে পেট্রোল মজুতের তথ্য পায় ডিবি পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুত করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধারকৃত পেট্রোল ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর