পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন
আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এইদিন সকাল ১০টার দিকে টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গতকাল (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি চিঠিতে জানিয়েছে, এ কর্মসূচির একটি অংশ হিসেবে দেশের ১০টি উপজেলাতে এক সাথে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে।
সেই উপজেলাগুলো হলো — টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, রাজাবাড়ীর গোয়ালন্দ ও মৌলভীবাজার জুড়ী।
স্বাধীনতার বার্তা / মেবি
