সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

শনিবার দুপুর ২টার দিকে গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামর ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জ্বল (৩০) এবং গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের প্রয়াত সেকান্দর আলী খান মমতাজ আলী খান (৫৮)।

গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, রহমত আলী মুদি দোকানি। দুপুরে বোন জামাইয়ের ধান ক্ষেত দেখতে পূর্বাোনাপাড়া গ্রামে যান তিনি। সেখানে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় উজ্জ্বল।

তিনি বলেন, স্থানীয়রা টের পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। নিহতের দাফনে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গৌরীপুর থানার ওসি কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, মমতাজ আলী খান জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, উস্থি ইউনিয়ন পাগলা থানার আওতায়। বজ্রপাতে মমতাজ আলী নিহতের বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

গফরগাঁও থানা থেকে খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান পাগলা থানার ওসি আমিনুল ইসলাম।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর