সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন ডলার বা প্রায় ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

সবশেষ হিসাব অনুযায়ী, ১৫ এপ্রিল পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ হাজার ২০১ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

এর আগে ১৩ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৬৬০ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী তা ছিল ২৯ হাজার ৯৭৭ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে। এতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর