কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ (২৬ মার্চ) সকাল ১০টার পরে তিনি জাতীয় প্যারেডগ্রাউন্ডে যোগ দিয়েছেন। গ্যালারীতে বসে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ উপভোগ করেন। এই সময়ে তার সাথে আছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
প্যারেড মাঠে পৌঁছানোর পর তাদের স্বাগত জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নানা দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি বহু অতিথিরা। জাতীয় সংগীত পরিবেশন করার পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দেয়া হয়েছে।
খোলা জিপে বসে প্যারেড পরিদর্শন করেছেন তিনি। তার সঙ্গী হিসেবে জিপে ছিলেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল এসএম আসাদুল হক। এরপর অভিবাদন মঞ্চে ফিরে আসার পর রাষ্ট্রপ্রধান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
