কদমতলীতে কারাখানায় আগুন: পাঁচ মরদেহ উদ্ধার
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের পর সেখান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। তারা নারী না পুরুষ তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া এ ঘটনায় এক ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার বেলা একটার দিকে কদমতলীর ওই গ্যাসলাইটার তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
