জানুয়ারি মাসে ৫৫৯টি সড়ক দুর্ঘটনা
বছরের প্রথম মাস জানুয়ারিতে সারাদেশে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনাতে ৪৮৭ জন নিহত ও ১,১৯৪ জন আহত হয়েছে। এছাড়াও জানুয়ারি মাসে চারটি নৌ দুর্ঘটনাতে ৬জন নিহত ও ৭জন আহত হয়েছে। রেলপথে মোট ৪১টি দুর্ঘটনাতে ৩২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। আজ (১৯ ফেব্রুয়ারি) সকালে রোড সেফটি ফাউন্ডেশন এ পরিসংখ্যান প্রকাশ করেছে। দুর্ঘটনা সম্পর্কিত কাজ করা এ সংস্থা গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, নানা ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়।
রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে অধিক হয়েছে। ২০৮টি দুর্ঘটনাতে ১৯৬ জন নিহত হয়, যেটি মোট নিহতের প্রায় ৪০.২৪ শতাংশ।
অঞ্চল অনুসারে ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটে সব চাইতে বেশি। ১৪৩টি দুর্ঘটনাতে ১১৯ জন নিহত হয়েছে, যেটি মোট দুর্ঘটনার প্রায় ২৫.৫৮ শতাংশ ও প্রাণহানির হার প্রায় ২৪.৪৩ শতাংশ এবং সর্বনিম্ন দুর্ঘটনা ঘটে সিলেটে।
স্বাধীনতার বার্তা / মেবি
