সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

শনিবার (১৮ এপ্রিল) পাঁচ হাজার ৭৫৯ জন যাত্রী নিয়ে মোট ১৪টি ফ্লাইট ঢাকা ছাড়ছেন।

শনিবার রাতে এই হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে প্রথম দিনের ফ্লাইটে যেতে পেরে হজযাত্রীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। হজ ক্যাম্প ও বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। যাত্রার আগে হজযাত্রীরা নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।

হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং আর্থিক চাপ কমাতে এবার হজের টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমিয়েছে সরকার। সাধারণ হজযাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করতে শতভাগ প্রস্তুতির কথা জানিয়েছে আশকোনা হজ অফিস। এ প্রসঙ্গে হজ অফিসের পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মো. লোকমান হোসেন জানান, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে। যে কোনো ধরনের ভোগান্তি নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ টিম কাজ করছে।

চলতি বছর বাংলাদেশ থেকে নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রীরা পর্যায়ক্রমে সৌদি আরব যাবেন। প্রথম দিনের ১৪টি ফ্লাইটের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞের সফল সূচনা হলো। এ বছর হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে শামিল হওয়ার অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার বাংলাদেশি।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর