৪৭ দিন পর হরমুজ প্রণালি পাড়ি দিল প্রমোদতরী
প্রতিবেদন অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ‘সেলেস্টিয়াল ডিসকভারি’ নামের জাহাজটি মার্চের শুরুতে দুবাইয়ে পৌঁছায় এবং টানা প্রায় ৪৭ দিন সেখানে নোঙর করে ছিল।
মেরিন ট্র্যাফিক জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ওমানের মাস্কাটের দিকে অগ্রসর হচ্ছে। আজকের মধ্যেই সেটি সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
সংস্থাটির তথ্য বলছে, প্রমোদতরী হলেও বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি কোনো যাত্রী ছাড়াই যাত্রা করেছে। কেবল ক্রু সদস্যদের নিয়েই জাহাজটি দুবাই থেকে মাস্কাটের উদ্দেশে রওনা দেয়।
আরও পড়ুন: পাকিস্তানেই ফের বসছে যুক্তরাষ্ট্র ও ইরান, আরও যা জানা গেল
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সমুদ্রপথে প্রমোদতরীগুলোর নিরাপত্তা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, এই সফল যাত্রা তা কিছুটা হলেও কমাতে সহায়তা করবে।
উল্লেখ্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে ইরান পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে তারা নৌপথ নিয়ন্ত্রণের পাশাপাশি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানার সক্ষমতারও ইঙ্গিত দেয়, যা উপসাগরীয় দেশগুলোর তেল-গ্যাস নির্ভর অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তবে শুক্রবার শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত ঘোষণা করে ইরান।
