সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গত ২৪ ঘণ্টাতে নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। এই নিয়ে গত ১৫ মার্চ হতে নিশ্চিত ও লক্ষণ নিয়ে সর্বমোট ১৬৯ শিশুর মৃত্যু হয়। এই সময়ে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়।

গতকাল (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম হতে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ হতে এখন অবধি সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর ও সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর।

এছাড়াও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৮৯ শিশু। সন্দেহজনক আরও ১৪ হাজার ৩৮৫ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর।

সব চাইতে অধিক মৃত্যু ও আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, এরপরে রয়েছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক ৭৪৭৮ শিশু ও রাজশাহী বিভাগে ৩৪৪৯ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানা যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর