সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে সেটি কোনোভাবেই প্রকাশ করা যাবে না, এরূপ গুরুত্বপূর্ণ রায় দেয় হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করেছেন।

আজ (১১ মে) সকাল বেলা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ করা নারীর প্রতি বৈষম্য, কন্যাশিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থি। আদালতের ভাষ্যমতে, এই রকমের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে গেছে ও এটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও একটি লঙ্ঘন।

আদালত পর্যবেক্ষণে বলে, বাংলাদেশে এই বিষয়ে প্রয়োজনীয় কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত ছিল। শুধু একটি গাইডলাইন প্রণয়ন করা হলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এ অনৈতিক কার্যক্রম বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর