এপ্রিলে জ্বালানি নিয়ে নিরাপদে রয়েছে বাংলাদেশ
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, এপ্রিলে দেশে জ্বালানি তেলের কোনো প্রকার সংকট হবে না। এপ্রিল মাসে জ্বালানি নিয়ে সম্পূর্ন নিরাপদে রয়েছে বাংলাদেশ।
আজ (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়।
ইরান যে ছয়টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ছেড়েছে, তার মাঝে একটি অপরিশোধিত তেলের জাহাজ আছে জানিয়ে তিনি বলেছেন, এই জাহাজটি দেশে আসলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো রকম সংকট থাকবে না।
তিনি বলেছেন, গত ৩ মার্চ হতে এখন অবধি সারা দেশে অভিযান চালিয়ে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। গতকাল (১ এপ্রিল) উদ্ধার করা হয় প্রায় ২৫ হাজার ৫৩৭ লিটার তেল।
স্বাধীনতার বার্তা / মেবি
