দৌলতদিয়া-পাটুরিয়াতে নৌযান চলাচল স্থগিত
বৈরী আবহাওয়ার জন্য রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়াতে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আজ (২ মে) দুপুর পৌনে ২টা হতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিআইডাব্লিউটিসি সূত্রে জানা যায়, পরবর্তী কোনো নির্দেশ না দেয়া অবধি এই নৌরুটে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এই বিষয়ে বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম টিপু জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসলে ফেরি সার্ভিস ফের চালু করা হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
