সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশ্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুরাদনগরের নিজ বাড়ি থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটক আরিফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া এলাকার মো. শাহ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি দল মহাসড়কের পালকী সিনেমা হলের সামনে অভিযান চালায়। সেখানে জাল টাকা কেনাবেচার সময় হাতেনাতে আরিফুলকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে বিভিন্ন মূল্যমানের মোট ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।

ইউটিউব দেখে জাল টাকা তৈরি, লক্ষাধিক টাকার নোটসহ আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল জাল টাকা তৈরির কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী, ওই দিন বিকেলে মুরাদনগরের বাবুটিপাড়া এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাঁর শয়নকক্ষ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার জব্দ করে পুলিশ।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর