বৃদ্ধি পাচ্ছে ঢাকার তাপমাত্রা
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাতে তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দেয় আবহাওয়া অফিস। সেই সাথে ঢাকার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলেও জানায় অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ কিছুটা মেঘলা থাকতে পারে। এই সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে কিন্তু আজ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ (১৩ মার্চ) পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক হতে প্রতি ঘণ্টাতে ১০ হতে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ (১৩ মার্চ) দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আজ সকাল ৬টার দিকে রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৮৭ শতাংশ। ঢাকাতে গতকাল (১২ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
স্বাধীনতার বার্তা / মেবি
