বইমেলা উদ্বোধন করবেন নব প্রধানমন্ত্রী
নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিবেন এবং ওই একই দিনে বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন বলে জানা যায়। রবিবার (২২ ফেব্রুয়ারি) সরকারি একটি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি এক সাথে অনুষ্ঠিত করা হবে একুশে পদক প্রদান এবং বইমেলা উদ্বোধন। প্রধানমন্ত্রী ওই দিন সকাল বেলা একুশে পদক হস্তান্তর অনুষ্ঠানে থাকবেন। এরপরে বিকেল বেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন তিনি।
তিনি আরো বলেছেন, দেশের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে এই একুশে পদক তুলে দেয়া হবে। তিনি আশা প্রকাশ করেছেন, এই অনুষ্ঠানটি দেশের সংস্কৃতি ও সৃষ্টিশীলতা প্রচারে একটি নতুন প্রাণ যোগ করবে। এইবারের বইমেলাতে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্টরা জানান, এই স্টল ভাড়া মওকুফ করা সিদ্ধান্ত সকল প্রকাশকদের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে ধরা হচ্ছে। অনুষ্ঠান দু’টির জন্য ইতোমধ্যে সকল ধরণের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
