মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন
উদ্ধার হওয়া মার্কিন ক্রু 'নিরাপদ ও সুস্থ' আছেন বলে জানিয়েছেন তিনি। তবে এখনো উদ্ধারকৃত ওই বিমান সেনার কোনো ছবি প্রকাশ করা হয়নি।
উদ্ধার অভিযানে 'কয়েক ডজন যুদ্ধবিমান' এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকশ সেনা অংশ নেন বলে জানা যাচ্ছে।
অভিযান চলাকালে মার্কিন সেনাদের সঙ্গে ইরানি সেনাদের সংঘর্ষ হয়েছে। ইরান জানিয়েছে, মার্কিন হামলায় তাদের বেশ কয়েকজন নাগরিক হতাহত হয়েছেন।
এদিকে, অভিযান চলাকালে একাধিক মার্কিন বিমান ধ্বংসের দাবি করেছে তেহরান।
যদিও যুক্তরাষ্ট্র বলছে, তারা ইচ্ছাকৃতভাবে দু'টি বিমান ধ্বংস করে দিয়েছেন, যাতে সেগুলো 'শত্রুদের হাতে না পড়ে'।
উল্লেখ্য যে, গত শুক্রবার গুলিতে ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় যুদ্ধবিমানটি ভূপাতিত হয়।
