রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, আর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে।
