আসতে চলেছে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে পরিবর্তন
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে এসেছে বেশ পরিবর্তন। গতকাল (২২ ফেব্রুয়ারি) সেনাসদর হতে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এরূপ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে এইবার নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর পূর্বে তিনি ছিলেন আর্টডকের জিওসি। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস পদে নিয়োগ দেওয়া হয় মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে, এর পূর্বে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন বলে জানা যায়। এছাড়াও মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন হতে বদলি করে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে রাখা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি করে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
