আজ হতেই পাওয়া যাচ্ছে ফিরতি ট্রেনের টিকিট
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি করা শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। এইবার শুরু করা হয়েছে ঈদের পরে ঢাকায় ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
আজ (১৩ মার্চ) সকাল ৮টা হতে ঈদফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আজ (১৩ মার্চ) ২৩ মার্চের টিকিট পাওয়া যাচ্ছে।
এছাড়াও ২৪ মার্চের টিকিট পাওয়া যাবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট পাওয়া যাবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট পাওয়া যাবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট পাওয়া যাবে ১৮ মার্চ ও ২৯ মার্চের টিকিট পাওয়া যাবে ১৯ মার্চ। এইবারের ঈদযাত্রার প্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।
ঈদে বিনা টিকিটে যাত্রা ঠেকানোর জন্য কমলাপুরে থাকবে তিন স্তরের চেকিং।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুসারে, যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা হতে ও পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা হতে বিক্রি করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
