আজ হতে সকল স্কুল-কলেজ-মাদরাসা ছুটি
পবিত্র রমজান মাস উপলক্ষে আজ (১৯ ফেব্রুয়ারি) হতে দেশের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাতে ছুটি শুরু হয়েছে। এর পূর্বে মাদ্রাসা ও কলেজে ছুটি কার্যকর করা হয়েছে গতকাল হতেই। এইবার প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানায় সরকার। গতকাল (১৮ ফেব্রুয়ারি) রাতের বেলা এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে আলাদা দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংশোধিত তালিকা অনুসারে, আজ হতে দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। এ ছুটি চলমান থাকবে আগামী ২৬ মার্চ অবধি। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ার কারণে পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষক-কর্মচারীরা একটি লম্বা টানা ছুটি ভোগ করতে পারবেন।
স্বাধীনতার বার্তা / মেবি
