১৫ দিনে শাহজালালে মোট কয়টি ফ্লাইট বাতিল হলো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জন্য ২৮ ফেব্রুয়ারি হতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ১৫ দিনে সর্বমোট ৪৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা যায়। এর মাঝে শনিবার (১৪ মার্চ) বাতিল করা হয়েছে ২৬টি ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, যুদ্ধের পরিস্থিতির জন্য গত ১৫ দিনে মোট ৪৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। এর পূর্বে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয়েছে ২৩টি ফ্লাইট। ১ মার্চ বাতিল করা হয়েছে ৪০টি, ২ মার্চ বাতিল করা হয়েছে ৪৬টি ও ৩ মার্চ বাতিল করা হয়েছে ৩৯টি ফ্লাইট। এছাড়াও ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি ও ৭ মার্চ ২৮টি, ৮মার্চ ২৮টি, ৯মার্চ ৩৩টি, ১০মার্চ ৩২টি, ১১মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩মার্চ ২৫টি ও ১৪মার্চ ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
