স্মৃতি-ডোরে বেঁধেছি তোমারে নিরবে আজ
দেখিবে একদিন—
সমস্তই রহিয়াছে,
শুধু আমি নাই তব কাছে।
শুধু আমি নাই—
হাতে হাত রেখে,
শুধু আমি নাই তব পাশে।
কী হবে সেদিন?
কিছু হবেনা কো—
চলিবে জীবন, জীবন ধারায়।
সময়ের স্রোতে সমস্ত যাইবে ভেসে।
দিন কিছু পরে—
সে কথাও তুমি ভুলিয়া যাইবে, ভুলে।
রহিবে না মনে—
একদিন আমিও ছিলাম কাছে,
আমিও ছিলাম তোমার—
উষ্ণ-শীতল নরম আশ্রয়,
তোমারই কোল ঘেঁষে।
আসিতে আসিতে তবু
তোমারে আমি রাখিয়া আসিনি ফেলে।
ফেলিয়া আসিনি একচুল তোমায়,
ভ্রমিত মনের ভুলে।
স্মৃতি-ডোরে তোমারে আমি
বাঁধিয়া এনেছি, আমার সঙ্গী করে।
নিরবে খুন করিয়া নিজেরে,
শুধু আমারেই আমি দিয়েছি ডুবায়ে,
বিসর্জনে ভাসায়ে দিয়েছি প্রেম
উত্তাল অশান্ত মহা স্রোতে।
তবু তুমি সুখী হও,
তবু তুমি ভুলে যাও,
তবু তুমি জয় করো হিমালয়।

0 মন্তব্য রয়েছে