- তমসা
- সোমবার ৩১শে আগস্ট ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
সনাতনী হৃদয়
নবদ্বীপে আড্ডাখানায়,
নব নব হাজার লোকের ভিড়ে—
সনাতনী হৃদয় আমার
প্রাচীন ওই একটি নামই জপে।
ওই একটি নাম, ওই একটি মানুষ—
আমার হৃদয় শুধু সেই একটি হৃদয়ই বোঝে;
যেই হৃদয়ে আমি নেই,
অবুঝ হৃদয় শুধু সেই হৃদয়ই খোঁজে।
পাইনি তাকে—পাওয়া হবে না,
তবুও তাকেই চাই;
হৃদয়-বীণায় সুর তুলে রোজ,
তার নামেই গান গাই…
লেখক সম্পর্কে
লেখক সম্পর্কে এখনো কিছু লেখা হয় নি।

0 মন্তব্য রয়েছে