ওলিপুরী ও বাবুনগরী।  ছবি: সংগৃহীত

মুহাম্মাদ আইয়ুব

২০১৩ সালে আমার শায়খ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাফিঃ যোদ্ধাপরাধীদের বিচার দাবিতে শাহবাগ গেলেন।

অমনি পুরো জাতি মজলুম বয়োবৃদ্ধ এই আলেমকে ধুয়েমুছে পাক সাফ করে দিতে লাগল, যেভাবে আল্লামা আহমাদ শফী রহঃ এর জীবদ্দশায় তাঁকে এবং বাবুনগরী সাহেবকে আজকাল ধোয়া হচ্ছে।

তখন জামিয়া ইকরায় পড়ি,স্বজাতির উলামা তোলাবা বিষয়গুলো নিয়ে সমালোচনার তুঙ্গে বসবাস করছে।

বড় হুজুরকে সকাল বিকাল নাস্তিক, মুরতাদ,কাফের বানানো হচ্ছে দেদারসে।

এ সব শুনে আমরা একদিকে মজা পেতাম অপরদিকে অবাক হতাম!

কওমীর লোকজন কেন জামাতের সুরে কথা বলে? কওমী অঙ্গন কি জামাতের দখলে চলে গেল?

হায়,হায় সত্য কথা কে বলবে এখন?

মুনাফিকের নেফাকি থেকে আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত কে হেফাজত করবে?

আফসোস! হায় হায়! এভাবে আমরা মাতম করতাম।

কিন্তু বড় হুজুর নিজের মত এগিয়ে যাচ্ছেন। বহু মজলিসে শাহবাগে কেন গেলেন বিষয়টি পরিষ্কার করেছেন কিন্তু কে শুনে কার কথা?

চারিদিক থেকে ধেয়ে আসা অহেতুক ফালতু অপবাদ, মিথ্যাবাদ হুজুর চুপচাপ হাসিমুখে শুনতেন,নিরবে সয়ে যেতেন।

জামিয়ার সম্মানিত রঈস আল্লামা আরীফ উদ্দীন মারূফ হাফিঃ আমাদের স্বান্তনা দিতেন। বলতেন, একদিন সবাই বড় হুজুরকে বাহবা দিবে,মহান মনে করবে।বলবে,তিনিই সঠিক ছিলেন। আমরা বিশ্বাস করতাম তবে সুদূর অতীত মনে হত। আশায় বুক বাঁধতাম।

তবে তা এত দ্রুত বাস্তবায়ন হবে স্বপ্নেও ভাবিনি।

আওয়ামিলীগ গেল,ইন্টেরিম ক্ষমতায়।

নির্বাচন যত এগিয়ে আসছে কওমীয়ানরা ধীরে ধীরে দুইভাগে বিভক্ত হয়ে গেল।

বট বাহিনীর যন্ত্রণায় অনেকদিন ধোঁকায় ছিল জাতি।

ইসলামী আন্দোলন সর্বপ্রথম তাদের মুখোশ উন্মোচন করে,নির্বাচনের মাধ্যমে ইসলাম ধর্ম বলি দিতে চাইলেও আল্লাহ পাক তাঁর দ্বীনকে রক্ষা করলেন। মুনাফেকির নেফাকি একে এলে প্রকাশ পেতে থাকলো।

কওমীয়ানরা দুর্বার গতিতে জামাতের বিরুদ্ধে জেগে উঠল। কওমীর সূর্য সন্তানরা কোমর বেঁধে ময়দানে নেমে এলেন। অবশ্য যাদের অন্তরে মোহর লেগে গেছে তাদের আলাপ ভিন্ন। এ গোষ্ঠী তো নবীজী সাঃ এর জমানাতেও ছিল।

দেওবন্দের সন্তান হিসেবে আজ আনন্দটা কোথায় জানেন?

আজ গোটা কওমির প্রতিটি মুখ একেকজন ফরীদ উদ্দীন মাসঊদ হয়ে গেছে। ব্যস, এখানেই আমার আনন্দ।

কাওমিয়ানদের কাছে জামাতের গোমর ফাঁস হয়ে গেছে। নিশ্চয়ই এ কৃতিত্ব একজন মজলুম আলেমের।

তিনি আমাদের বড় হুজুর আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাফিঃ।

লেখকঃ জামিয়া ইকরার সাবেক শিক্ষার্থী

আরও পড়ুন...

0 মন্তব্য রয়েছে

একটি মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

জনপ্রিয় ব্লগ

বিভাগ

সর্বশেষ ব্লগ