সময় তো আছে

সময় তো আছে

মুহাম্মাদ আইয়ুব

গভীর রাতে ফোন বেজে উঠল। কষ্টেমষ্টে ফোন হাতড়ে হাতে নিয়ে দেখি কেবল বাজে ৩ঃ২০।

মানে সেহরির ঢের সময় আছে।

আসলে আগে আগে উঠার জন্য আমিই এ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু সময় আছে ভেবে ঘুমিয়ে পড়লাম।

মিনিট দশেক পর আবার এ্যালার্ম বেজে উঠল।

সময় আছে বলে আবার বন্ধ করে ঘুমিয়ে উঠলাম।

ঘন্টাখানেক পর পড়িমরি করে ঘুম থেকে উঠে ফজর আদায় করলাম। শাওয়ালের ৩য় রোজাটা রাখা হল না সময় তো আছে করে।

চলতি জীবনে এই চিন্তায় কত ভালো কাজের সুযোগ ছুটে যায় আহ!

কতটা নির্বোধ আমি!

সময় আছে ভেবে ভেবে জীবনটা কেটে গেল অলসতায়।

চুলে পাক ধরেছে, শরীরের বিভিন্ন অঙ্গ সংকেত দিচ্ছে, দাঁতের মাড়ি ক্ষয় হচ্ছে কিন্তু বোধে এখনো আঁচ লাগেনি।

জমি কেনা বাকি,বাড়িতে বিল্ডিং তুলতে হবে,ছেলেমেয়ের পড়াশোনা, বিয়েশাদি নাতিপুতি আরো কত কি!

সময় তো আছে……

আসলেই কি সময় আছে?

মৃত্যুর কোন সুনির্দিষ্ট সময় নেই।

মালাকুল মউত সাক্ষাৎ জম হতে পারে যে কোন সময়।

শুয়ে থাকলে সে অবস্থায়

বসা থাকলে সে অবস্থায়

দাঁড়িয়ে থাকলে সে অবস্থায়

প্রাণপাখি বেরিয়ে যাবে নির্দয়ভাবে।

সময় তো আছে ভাবনায় নিথর দেহ পড়ে থাকবে আঙিনায়

আসলে মোটেও সময় নেই।

আরও পড়ুন...

0 মন্তব্য রয়েছে

একটি মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

জনপ্রিয় ব্লগ

বিভাগ

সর্বশেষ ব্লগ